ট্রেনের বগি লাইনচ্যুত
লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লার লাকসামে কর্ণফুলী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।